বিনোদন

ককটেল বিস্ফোরণে উড়ে গেল জানালা, দগ্ধ মা-ছেলে

<![CDATA[

চাঁপাইনবাবগঞ্জে ঘরে হঠাৎ ককটেল বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ হয়েছেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে ঘরের জানালা উড়ে যায় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- একই এলাকার মা ফাহমিনা বেগম ও তার ছেলে শহিদুল ইসলাম শহিদ।

পুলিশ জানায়, রাতে ফাহমিনা ও তার ছেলে শহিদুল ইসলাম ঘরে অবস্থান করছিলেন। এ সময় ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে আটকে রেখে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২

চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলমগীর জাহান বলেন, ধারণা করা হচ্ছে, তারা মা ছেলে মিলে ককটেল সাদৃশ্য জিনিস তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে মা ও ছেলে দগ্ধ হন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, দগ্ধ শহিদুল ইসলামের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবাগঞ্জ জেলা হাসপাতালের ডা.ফরহাদ সুইট জানান, বিস্ফোরণের ঘটনায় মা ফাহমিনা বেগমের মুখ, ডান হাত ও পায়ে স্প্লিন্টারের আঘাত রয়েছে। ছেলে শহিদুল ইসলামের বুকে, মুখে ও ডান হাতে স্প্লিন্টার ঢুকে গুরুতর জখম হয়েছে। ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকেই বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!