বাংলাদেশ

নাচোলের চেয়ারম্যান আব্দুল কাদেরকে অপসারণ

<![CDATA[

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাদেরকে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে।

গত বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মাহবুব আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। তবে রোববার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি জানাজানি হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনজনিত অভিযোগে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধিত ২০১১এর ১৩ (১) (খ) ও (গ) ধারায় আব্দুল কাদেরকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

আরও পড়ুন: এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান দশম শ্রেণির সৃষ্টি

এদিকে আবদুল কাদেরকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম। তিনি জানান, সোমবার (২৪ অক্টোবর) থেকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!