বাংলাদেশ

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় কন্ট্রোল রুম খোলার নির্দেশ

<![CDATA[

প্রতিটি আশ্রয়কেন্দ্রে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে শুকনা খাবার, নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা চালু রাখার জন্য নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দফতর/সংস্থা/স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিক্যান, অস্থায়ী নলকূপ স্থাপনের মালামাল, অস্থায়ী ল্যাট্রিন স্থাপনের মালামাল, ব্লিচিং পাউডার, হাইজিন কিট, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ দুর্যোগকালীন প্রয়োজনীয় মালামাল মজুদের জন্য বলা হয়।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দফতর/সংস্থা/স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে ‘সিত্রাং’ সম্পর্কে ব্যাপক প্রচারণা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসমূহ প্রস্তুত রাখা, প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জনগণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা ও স্থানীয় প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ ঘূর্ণিঝড় মোকাবেলায় যথাযথ কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন: উপকূলের আরও কাছে সিত্রাং, প্রথম আঘাত হানবে যেখানে

এছাড়াও স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকতা/কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।

‘সিত্রাং’ পরবর্তী রাস্তা-ঘাট/কালভার্ট সংস্কার/মেরামত করে সচল রাখা, পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান কার্যালয় ও ঘূর্ণিঝড় কবলিত সকল জেলায় ‘কন্ট্রোল রুম’ খোলার রাখার জন্য বলা হয়েছে।

‘সিত্রাং’ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দফতর/সংস্থার প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!