খেলা

১৫ বছর ধরে চলা কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

<![CDATA[

বগুড়ার সোনাতলায় জমি বিরোধে কৃষক আবু তাহের বাবলুকে হত্যার দায়ে আতাউল হক সরকার নামে একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। এ সময় অপর দুই আসামিকে মুক্তি দেয়া হয়।

১৫ বছর হত্যা মামলা চলার পর সোমবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। সাজার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শাব্বির আহমেদ বিদ্যুৎ।

দণ্ডপ্রাপ্ত আতাউল হক সোনাতলার উত্তর দীঘলকান্দি গ্রামের বাসিন্দা। মুক্তি পাওয়া দুজন হলেন একই গ্রামের বেলাল সরকার ও জুয়েল সরকার।

আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে ২৬ বছর পর স্বামীসহ তিনজনের যাবজ্জীবন

শাব্বির আহমেদ বিদ্যুৎ জানান, দণ্ডিত আতাউল নিহত আবু তাহেরের প্রতিবেশি ও দূর সম্পর্কের আত্মীয়। তাদের মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ ছিল। ২০০৭ সালের ৯ অক্টোবর মাঠ থেকে আবু তাহের বাড়ি ফিরছিলেন । এ সময় পূর্ব বিরোধের জেরে আতাউল তার ওপর হামলা করে। হামলায় তিনি গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যান আবু তাহের। ঘটনার পরদিন ১০ অক্টোবর ওই কৃষকের শ্যালক সেলিম আকন্দ বাদী হয়ে মামলা করেন। সেই মামলার বিচারে আতাউল হককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর দুজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় মুক্তি দেয়া হয়েছে।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন রফিকুল ইসলাম ও নূরে আলম ফটিক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!