বাংলাদেশ

সাকিবদের হারানোর চক কষবেন প্রোটিয়া কোচ

<![CDATA[

হোবার্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত ২ পয়েন্ট বৃষ্টির বাগড়ায় ভাগাভাগি করে নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে সিডনিতে বৃষ্টির আশঙ্কা নেই। তাই সেখানে বাংলাদেশকে হারানোর চক কষবেন প্রোটিয়া হেড কোচ মার্ক বাউচার।

হোবার্টে সোমবার (২৪ অক্টোবর) বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ডার্ক ওয়ার্থ লুইস মেথডে দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দাঁড় করিয়ে দেয় ৭ ওভারে ৬৪। টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ডি কক ৩ ওভারে ৫১ রান নিয়ে ম্যাচটা একেবারে হাতের তালুতে নিলেও বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত পণ্ড হয় খেলা। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু-পক্ষ।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে সুপার টোয়েলভের বাকি ম্যাচগুলো জিততে চান প্রোটিয়া হেড কোচ মার্ক বাউচার। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  সিডনির মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সেখানে বৃষ্টি হওয়ার শঙ্কা খুব একটা নেই। তাই ভাগ্য পরীক্ষার প্রশ্ন আপাতত আসছে না। তবে জিম্বাবুয়ের মতো বাংলাদেশকে সহজ করে দেখছেন না বাউচার।

আরও পড়ুন: তাসকিনের চোখে মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে পরবর্তী ম্যাচের পরিকল্পনা নিয়ে বাউচার বলেন,  ‘টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটারও বোলার আছে, যারা আমাদের ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।’

আপাতত দুর্ভাগ্যকে সঙ্গী করে হোবার্ট ছাড়ছে দক্ষিণ আফ্রিকা। সিডনিতে তাদের চেষ্টা থাকবে ভাগ্য ফিরিয়ে আনার। বাউচার বলেন, ‘এখান থেকে সব গুছিয়ে নতুন ভেন্যুতে যাব। তারপর দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য কেমন পরিকল্পনা নেয়া যায়।’

আরও পড়ুন: বৃষ্টির কাছে হারল দক্ষিণ আফ্রিকা, ম্যাচ পরিত্যক্ত

নেদারল্যান্ডসকে ১৩৫ রানে থামিয়ে ৯ রানের জয় তুলে নেয়ার পথে টাইগারদের নায়ক তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাসকিন ২৫ রানে ৪ উইকেট আর হাসান ১৫ রানে ২ উইকেট নেন।  একটি করে উইকেট সাকিব আল হাসান ও সৌম্য সরকার তুলে নেন।

তাসকিনদের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা দেখা গেছে বাউচারের মুখেও। তিনি বলেন, ‘বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে কিছুটা ধাক্কা খেলেও বোলিং বেশ ভালো হয়েছে।’
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!