দেশ টিভির নতুন লোগো উন্মোচন বুধবার
<![CDATA[
নতুন লোগো উন্মোচন করতে যাচ্ছেন বেসরকারি টিভি চ্যানেল ’দেশ টিভি’। আগামী বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে
নতুন লোগো উন্মোচন করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ২০০৯ সালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল হিসেবে যাত্রা শুরু করেছিল দেশটিভি। চ্যানেলটি মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসামপ্রদায়িক আর সমপ্রীতির মর্মবাণী তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: শুভেচ্ছায় ভাসছেন দেশ টিভির নতুন এমডি আরিফ হাসান
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে দেশের দর্শকদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি বিশ্বের কাছে তুলে ধরেছে ইতিবাচকভাবেই। দেশের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রে দেশটিভি চেষ্টা করেছে নিরলসভাবে।
উল্লেখ্য, এ বছর দেশটিভি ১৪ বছরে পদার্পণ করেছে।
]]>




