খেলা

ঘটনাবহুল ২৫ অক্টোবর

<![CDATA[

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানা ঘটনা।

আজ ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৯৮তম (অধিবর্ষে ২৯৯তম) দিন। বছর শেষ হতে আরও ৬৭ দিন বাকি রয়েছে। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৫৪ –  হেনরি-২ ইংল্যান্ডের রাজা হন।

১৭৬০ –  জর্জ-৩ গ্রেট ব্রিটেনের রাজা হন।

১৮২৫ –  ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।

১৯১৭ –  জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতা আরোহন করে।

১৯৩৬ –  ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে।

১৯৪৫ –  চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।

১৯৪৬ –  স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।

১৯৫১ –  স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

১৯৬২ –  উগান্ডা জাতিসংঘে যোগদান করে।

১৯৬৪ –  স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করে।

১৯৭১ –  ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।

১৯৭৫ –  ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষিপ্ত হয়।

১৯৮৩ –  গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।

১৯৮৩ –  বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬ জন মার্কিন সেনার মৃত্যু হয়।

১৯৮৬ –  ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।

১৯৯৪ –  ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।

২০০৯ –  বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।

আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় যাবেন না মঙ্গলবার

জন্ম

১৮০৬ –  ম্যাক্স স্টিমের, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও লেখক।

১৮১১ –  এভারিস্ত গালোয়া, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।

১৮৮১ –  বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো স্পেনে ।

১৮৮২ –  মার্কিন সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন জন্মগ্রহণ করেন।

১৮৮২ –  মার্কিন গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন জন্মগ্রহণ করেন।

১৮৮৯ –  আবেল গাঞ্চে, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯০৬ –  বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ সুনামগঞ্জে।

১৯২৪ –  বিলি বারট্য, তিনি ছিলেন মার্কিন অভিনেতা ও গায়ক।

১৯৩৭ –  উইলফ ম্যাকগিনেস, তিনি একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৪৭ –  কবি মাহাবুব সাদিক জন্মগ্রহণ করেন।

১৯৫৮ –  ফিল ডানিএলস, তিনি ইংরেজ অভিনেতা এবং গায়ক।

১৯৬৯ –  ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, তিনি রাশিয়ান ফুটবল।

১৯৮৪ –  আহমেদ বিন মুসা, তিনি বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।

১৯৯৩ –  আনিকা কবির শখ, তিনি বাংলাদেশ মডেল।

১৯৯৩ –  সাবিনা খাতুন, তিনি বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের সহঅধিনায়ক।

১৯৯৪ –  জ্যাক পেনি, তিনি ইংরেজ ফুটবলার।

মৃত্যু

১৪০০ –  ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার।

১৪৫৯-  খান জাহান আলী, তিনি ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।

১৮৩৩-  আব্বাস মির্জা, তিনি ছিলেন ফার্সি রাজকুমার।

১৯০২-  ফ্রাঙ্ক নরিস, তিনি ছিলেন মার্কিন লেখক।

১৯৩৪-  ব্রজকিশোর চক্রবর্তী, তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৩৪-  রামকৃষ্ণ রায়, তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৭৫ –  রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায় ।

১৯৮৫-  গ্যারি হল্টন, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।

২০১১-  রশীদ তালুকদার, তিনি ছিলেন বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।

২০১৩-  মারচিয়া ওয়ালেস, তিনি ছিলেন মার্কিন অভিনেত্রী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!