বাংলাদেশ

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

<![CDATA[

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে তিন বিভাগের ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবারের (২৭ অক্টোবর) মধ্যে বিস্তারিত তথ্য পাঠাতে হবে।

বুধবার (২৬ অক্টোবর) মাউশি পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং) অধ্যাপক মো. আমির হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

 

আরও পড়ুন:  ঘূর্ণিঝড় সিত্রাং: তিন বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য গুগল ফরমের মাধ্যমে আগামী ২৭ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালকদের সরকারি ও বেসরকারি কলেজের তথ্য এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমিক সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!