ফেনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে শোভাযাত্রা
ফেনী | তারিখঃ October 27th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 474 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সফিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ।
বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষামো. নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, সিভিল সার্জন কার্যালয়ের এমও ডা. আসিফুদ্দৌলা প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, প্রত্যেক মানুষের জীবনে পরিস্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত হাত ধোয়ার কোন বিকল্প নেই। নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত। এজন্য সবাইকে ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




