খেলা

কৃষকদের ১৩৭ কোটি টাকা প্রণোদনা দেবে মন্ত্রণালয়

<![CDATA[

রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।

আরও পড়ুন: প্রয়োজনে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে: মন্ত্রী

একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন বলে উল্লেখ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!