বাংলাদেশ

খালেদা জিয়াকে গুটির দাবা হিসেবে ব্যবহার করছে বিএনপি: কামরুল ইসলাম

<![CDATA[

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে গুটির দাবা হিসেবে ব্যবহার করছে বিএনপি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো পদক্ষেপ নেয়নি। বরং তাকে গুটির দাবা হিসেবে ব্যবহার করছে।

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপিই তত্ত্বাবধায়ক সরকারের কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দিয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান নির্লজ্জ বলেই তাদের নামে মামলা দেয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়।

আরও পড়ুন: বিএনপির আমলে বিদ্যুতের দাবিতে আন্দোলনে গুলি চালানো হয়েছিল: কাদের

২০১৪ ও ২০১৮ সালের মতো ভুল না করে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে।

বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, বিএনপি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলেই বিএনপির কর্মসূচি দেখলে তারা (পরিবহন মালিকরা) ধর্মঘট করে।

কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা মাঠে নামলে বিএনপি পালানোর পথ পাবে না। এসময় বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে কেরানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

রিজার্ভ নিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি খারাপ বলেই বাংলাদেশের রিজার্ভ নিম্নগামী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!