খেলা

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ যুবকের মরদেহ মিলল পুকুরে

<![CDATA[

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পুকুর থেকে রুবেল হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার নন্দগাঁও (নার্সারিপাড়া) গ্রামের এক পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিখোঁজ হন তিনি।

রুবেল হোসেন উপজেলার নন্দগাঁও (নার্সারিপাড়া) গ্রামের মৃত আলমের ছেলে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আরও পড়ুন: জয়পুরহাটে সন্তানকে হত্যা করে থানায় মা

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের পর রুবেলকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

হরিপুর থানার তদন্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!