বিনোদন

দেড় দিনেই ঢাকার কাছে হার মানল নাসিরের রংপুর

<![CDATA[

বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাত্র দেড় দিনেই ঢাকা বিভাগের কাছে হার মানল নাসির হোসেনের রংপুর। ম্যাচটি তারা হেরেছে ইনিংস ও ৬২ রানের ব্যবধানে। ঢাকার হয়ে একাই ৯ উইকেট শিকার করেন পেসার সুমন খান।

সোমবার (১০ অক্টোবর) শুরু হয়েছে এনসিএলের ২৪তম আসর। শুরুর দিন মিরপুরে প্রথম ইনিংসে দাপট দেখিয়েছিলেন ঢাকার পেসাররা। তাদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস।

দলের হয়ে ৮৩ বল মোকাবিলায় ২ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন আরিফুল। এছাড়া রিশাদ ৫৬ বলে ২৪, জাহিদ জাবেদ ২৭ বলে ১২ ও ১৫ বলে ১০ রান করেন রবিউল। বাকিরা কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর।

আরও পড়ুন: কুলদীপদের স্পিন বিষে নাস্তানাবুদ হয়ে সিরিজ খোয়াল প্রোটিয়ারা

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন করেন মাত্র ১ রান। প্রথম ইনিংসে সুমন খান শিকার করেন ৫ উইকেট । ২টি করে উইকেট শিকার করেন অন্য দুই পেসার সাকিল ও রিপন মণ্ডল।

জবাবে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২১০ রানে থামে ঢাকা বিভাগের ইনিংস। নাদিফ ছাড়া ঢাকার ব্যাটাররাও যে খুব একটা সুবিধা করতে পেরেছে তাও বলা যাবে না। ১৪১ বল মোকাবিলায় এ ব্যাটার ১০ চার ও ৩ ছক্কার মারে ৯০ রান করেন।

১০২ বল মোকাবিলায় ৪২ রান করেন তাইবুর। এছাড়া অঙ্কন ২১ ও রকিবুল ২০ রান করে আউট হন। রংপুরের বোলারদের মধ্যে মুশফিক হাসান শিকার করেন ৫ উইকেট। ৩ উইকেট তুলে নেন রবিউল।

আরও পড়ুন: সৌরভ যুগ শেষে বিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন রজার বিনি

১১৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে মঙ্গলবার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনের দুই সেশন না যেতেই সাজঘরে ফেরেন রংপুরের ব্যাটাররা। তাদের ইনিংস থামে মাত্র ৫৬ রানে। প্রথম ইনিংসে ব্যর্থ নাসির এ ইনিংসেও করেন মাত্র ৫ রান।

ওপেনার মাইশুকুরের ১২ রান ছাড়া কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। সুমন ও সাকিল সমান ৪টি করে উইকেট তুলে নিয়ে মাত্র ২৬.১ ওভারেই ধস নামান রংপুরের ইনিংসে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!