বিশ্বকাপ শেষ পিএসজি তারকার, চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের
<![CDATA[
বিশ্বকাপের আগে ইনজুরিতে নাকাল ফ্রান্স ফের খেয়েছে বড় ধাক্কা। বিশ্বকাপ স্কোয়াডে থাকা পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন দল থেকে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দেয়ার আগে আরও দুই পরিবর্তন এনেছেন কোচ দিদিয়ের দেশাম।
কাতার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দেয়ার শেষ দিন ১৫ নভেম্বর। তার ঠিক আগের দিন দলে দুটি পরিবর্তন এনেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার মার্কাস থুরাম ও মোনাকোর ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসি। ফরাসি ফুটবল ফেডারেশন সোমবার (১৪ নভেম্বর) এ দুইজনের অন্তর্ভুক্তির বিষয়টি জানায়।
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দেয়ার কথা থাকলেও প্রথম দফায় ২৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কোচ। ২৬তম সদস্য হিসেবে স্ট্রাইকার মার্কাস থুরামকে দলে নিলেন এই কোচ।
আরও পড়ুন:নতুন করে পূর্ণাঙ্গ দল ঘোষণা ডেনমার্কের
থুরাম ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি ডিফেন্ডার লিলিয়েন থুরামের ছেলে। ক্লাবের হয়ে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। লিগে ১৫ ম্যাচে করেছেন ১০ গোল। ফ্রান্সের হয়ে ২০২০ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছেন তিনি।
অন্যদিকে মোনাকোর অ্যাক্সেল দিসাসির অন্তর্ভুক্তি পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের বদলি হিসেবে। কঙ্গোয় জন্ম নেয়া দিসাসি ফ্রান্সের হয়ে বয়সভিত্তিক ফুটবলে প্রতিনিধিত্ব করে এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন।
আরও পড়ুন:বিশ্বকাপের আগে দুঃসংবাদ জার্মান শিবিরে
ফ্রান্সের পূর্ণাঙ্গ বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: হুগো লরিস, আলফনসো আরিওলা, স্টিভ মান্দান্দা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, অ্যাক্সেল দিসাসি, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, বেঞ্জামিন পাভার্দ, উইলিয়াম সালিবা, দায়ত উপেমেকানো, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েন্দজি, আদ্রিয়ান র্যাবিওট, অউরিলিয়ে চুয়েমনি, জর্দান ভেরেতুত।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে ক্যোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আন্তোইনে গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টোফার এনকুনকু, মার্কাস থুরাম।
]]>




