বিনোদন

আইজিপিকে ডিএমপির বিদায় সংবর্ধনা

<![CDATA[

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদায় অনুষ্ঠানে বক্তারা স্মৃতি চারণ করে তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অর্জন তুলে ধরেন। বিশেষ করে ৫ মে ২০১৩ হেফাজতের সহিংসতা, সুন্দরবনকে জলদস্যুমুক্ত, বিট পুলিশিং কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গুলশান এবং বনানী এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, সাইবার সাপোর্ট ফর উইমেন নামে ফেসবুক পেজ, ভিকটিম সাপোর্ট সেন্টারে কুইক রেসপন্স টিম ও রাজারবাগ পুলিশ হাসপাতালের উন্নয়ন, বিভাগীয় পর্যায়ে পুলিশ হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় বেনজীর আহমেদ বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে যোগদান করি তখন ডিএমপিতে গাড়ি চুরি, ছিনতাই, মাদকের মতো নানাবিধ সমস্যা ছিল। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। সেই সময়ে যারা সর্বোচ্চ ত্যাগ, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে কাজ করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের অবদান আমি স্মরণ করি। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে নিরাপদ রাখার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিদায় অনুষ্ঠানের সভাপতি ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, মানুষের কর্মজীবনে একটি বাহিনীকে কতভাবে সমৃদ্ধ করা যায় সেটি আপনি (বেনজীর আহমেদ) করে দেখিয়েছেন। যতদিন বাংলাদেশ পুলিশ থাকবে, ততদিন আপনার অভাব অনুভব করবে এবং আপনার অবদান স্মরণ রাখবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!