খেলা

গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর

<![CDATA[

একই অপারেটরের দুটি মোবাইল নম্বরের মধ্যে প্রতিটি কলড্রপের জন্য ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকেই গ্রাহকদের প্রথম কলড্রপের বিপরীতে জিপি-জিপি টকটাইম ফেরত দেওয়া শুরু করবে প্রতিষ্ঠানটি। জিপি-জিপি কলে ড্রপের কারণে সৃষ্ট অসুবিধার সম্মুখীন হবার কারণে গ্রাহকরা এই টকটাইম পাবেন।

এর আগে গ্রামীণফোন তৃতীয় কলড্রপ থেকে গ্রাহকদের এই টকটাইম দিয়ে আসছিল।

গ্রাহকদের কলড্রপ ও টকটাইম প্রদানের বিষয়ে সব মোবাইল নেটওয়ার্ক অপারেটরের জন্য সম্প্রতি নির্দেশনা প্রদান করে বিটিআরসি। বিটিআরসি’র নির্দেশিকা অনুযায়ী ১ অক্টোবর থেকে টকটাইম ফেরত দেয়ার কথা থাকলেও, সেবার মান বৃদ্ধি এবং নিজেদের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দ্রুততার সাথে কলড্রপের বিপরীতে টকটাইম সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন।

আরও পড়ুন : ফাইভ-জি চালু করল গ্রামীণফোন

প্রথম ও দ্বিতীয় কলড্রপের জন্য ৩০ সেকেন্ড এবং তৃতীয় থেকে সাত নম্বর কলড্রপের জন্য ৪০ সেকেন্ড টকটাইম ফেরত দেয়া হবে গ্রাহকদের। এ টকটাইমের মেয়াদ হবে ১৫ দিন এবং জিপি-জিপি নেটওয়ার্কে এ টকটাইম ব্যবহার করা যাবে। প্রত্যেক কলড্রপের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জমা হওয়া টকটাইম সম্পর্কে জানানো হবে।

এছাড়া কলড্রপের বিপরীতে জমা হওয়া টকটাইম সম্পর্কে জানতে গ্রামীণফোন গ্রাহকদের *121*765# ডায়াল করতে হবে।

আরও পড়ুন : ফ্লেক্সিলোডের লিমিট কেন বেঁধে দিল গ্রামীণফোন

এ বিষয়ে গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। ফোরজি সেবা শক্তিশালী করতে ২০২১ সালের নিলামে অধিগ্রহণ করা তরঙ্গের ৮৫ শতাংশ ব্যবহার করছে গ্রামীণফোন। একই সাথে সর্বোচ্চ সংখ্যক নেটওয়ার টাওয়ার এর মাধ্যমে দেশব্যাপী ফোরজি সেবা সম্প্রসারণ করেছি যা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতায় প্রতিফলিত হচ্ছে। 

তিনি বলেন, বিটিআরসি’র তথ্যমতে, নির্ধারতি ২ শতাংশ কলড্রপ বেঞ্চমার্কের বিপরীতে চলতি বছরে মে মাসে  গ্রামীণফোনের কলড্রপ কমে এসেছে ০.৫৫ শতাংশে। এ সংখ্যাকে আরও কমিয়ে আনতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি; পাশাপাশি, আমাদের গ্রাহকদের কলড্রপের জন্য টকটাইম দিচ্ছি; যেন তারা যে অর্থ ব্যয় করছেন, সে অনুযায়ী সেবা পান।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!