Feni (ফেনী)ফেনী

করোনা আক্রান্ত যুবলীগের চেয়ারম্যানের সুস্থ্যতায় ফেনীতে দোয়া-মোনাজাত, অংশ নিলেন সাবেক ডিসি ওয়াহিদুজজামান

ফেনী | তারিখঃ September 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 61 বার

শহর প্রতিনিধি->>

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনা আক্রান্ত। তার আশু আরোগ্য কামনায় ফেনী কেন্দ্রীয় বড় মসজিদে দোয়ার আয়োজন করেন ফেনী সদর উপজেলা আওয়ামী যুবলীগ।

দোয়া ও মোনাজাতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরকারের যুগ্ম-সচিব ও সাবেক ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ফেনী কেন্দ্রীয় বড় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আফরাফুল আলম গিটার, ফেনী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নরুল আফছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ সহ ফেনী সদর উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

এদিকে শুক্রবার ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে জুমার নামাজ পূর্ব আলোচনায় সরকারের যুগ্ম-সচিব ও সাবেক ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন, “সমাজের সকল ক্ষেত্রে মানুষের উপর অত্যাচার-নিপীড়ন না করে উপকার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি ভালো দিকে ধাবিত হবেন। মিথ্যা বলা থেকে বিরত থাকবেন। মিথ্যা বললে আপনার স্মৃতিশক্তি লোভ পাবে। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন।”

সাবেক ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন, রাসুল (স:) বলেছেন তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করিও না। ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করে জাতি-ধর্ম বিভেদ সৃষ্টি করা যাবে না। ইসলাম ধর্ম আলোকিত ধর্ম। মানুষ কাউকে অত্যাচার নির্যাতন না করে শান্তির পথ বেঁচে নিতে হবে। আমি ফেনীতে একটি বিশেষ কাজে এসে আপনাদের সাথে দেখা ও দোয়া নিতে চলে এসেছি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!