জামালপুরে দুইটি মরদেহ উদ্ধার
<![CDATA[
জামালপুরের ইসলামপুর থানা পুলিশ বৃহস্পতিবার পৃথক দুই জায়গা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে।
জামালপুরের ইসলামপুর থানা পুলিশ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের চর বাটিকামারী এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি ও উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল জিগাতলা গ্রাম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ খাদিজা (১৯) কুলকান্দী ইউনিয়নের জিগাতলা গ্রামের দিনমজুর কাবের উদ্দিনে স্ত্রী।
উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, বুধবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি খালি পেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ খাদিজা।
আরও পড়ুন: চট্টগ্রামে খালপাড়ে মিলল নারীর মরদেহ
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজিদুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>




