বিনোদন

পরাজিত শক্তিকে আরেকবার পরাজিত করতে যুদ্ধ হবে: বাণিজ্যমন্ত্রী

<![CDATA[

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পরাজিত শক্তিকে আরেক বার পরাজিত করতে আরও একটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।

শনিবার (৫ নভেম্বর) রংপুরে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বিএনপির বিভাগীয় সমাবেশ সম্পর্কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ছোট একটা মাঠে মিটিং করে গর্ব প্রকাশ করছেন। আওয়ামী লীগও সমাবেশ করবে। ১০ গুণ বেশি মানুষের সমাগম হবে সেদিন।

২৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার বেলা সাড়ে ১২টায় জিলা স্কুল মাঠে এর উদ্বোধন করেন যুবলীগ সভাপতি ফজলে শামস পরশ।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আসবে না: কামরুল ইসলাম

উদ্বোধনী ভাষণে তিনি বলেন, যারা ২১ আগস্টের সমাবেশে গ্রেনেড হামলা করে, ইনডেমনিটি জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে, তারা সমাবেশের অধিকার-মানবাধিকারের কথা বলে।

পরশ বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যত পারেন মিছিল-মিটিং করে নেন। ১১ নভেম্বর যুবলীগের মহাসমাবেশের পর, আর কোনো সুযোগ পাবেন না। ওই দিন থেকে বাংলাদেশ থাকবে যুবলীগের দখলে।
 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি বাংলাদেশে সকল সন্ত্রাস, গুম-খুনের জন্য খালেদা জিয়া দায়ী করে বলেন, আপনাদের কোনো কথা বাংলাদেশের মানুষ শোনে না। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!