বিনোদন

পিরোজপুরে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

<![CDATA[

পিরোজপুরের নাজিরপুরে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে আশ্রাফুল আলম মুন্না (১৭) এর মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্না উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের নাজমুল হুদা স্বপনের ছেলে। তারা স্বপরিবারে উপজেলার কালিবাড়ি এলাকায় থাকেন। তার পিতা নাজমুল হুদা স্বপন উপজেলা যুবলীগের জেষ্ঠ্য সহ সভাপতি। নিহত মুন্না খুলনার সরকারি পলিটেকনিকের প্রথম বর্ষের ছাত্র।

নাজিরপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সন্ধ্যার দিকে তার মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সড়কের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বাসাটি জীবন চন্দ্র নামের এক প্রাইভেট শিক্ষকের। ওই শিক্ষক বাসাটিতে ভাড়া থাকেন।

আরও পড়ুন: রাজধানীতে মেরিন ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার

প্রাইভেট শিক্ষক জানান, নিহত মুন্না তার ছাত্র ছিলো। সে প্রায়ই বাসায় আসতো। মঙ্গলবার সকালেও বাসায় এসেছিল মুন্না। এ সময় তিনি বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন। তখন মুন্না বাথরুমে যাওয়ার কথা বলে বাসায় থাকে। সন্ধ্যায় বাসায় ফিরে শিক্ষক জীবন চন্দ্র দরজা বন্ধ দেখেন। তখন তার সন্দেহ হলে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দেরসহ থানায় খবর দেন।

নিহতের পিতা জানান, তার ছেলে খুলনা পলিটেকনিক কলেজে পড়াশোনা করে। সে খুলনায় আছে বলে জানেন। কখন বাড়িতে আসছে তা সে জানে না।

তার মরদেহ উদ্ধার করা নাজিরপুর থানা পুলিশের এসআই মো. মাঈনুল হোসেন জানান, ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!