বিনোদন

ফরাসি চলচ্চিত্র পরিচালক জঁ লুক গদার মারা গেছেন

<![CDATA[

ফরাসি চলচ্চিত্র পরিচালক জঁ লুক গদার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ফরাসি পত্রিকা ‘লিবারেশন’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি চলচ্চিত্র আন্দোলনের এক বিপ্লবী ব্যক্তিত্ব ছিলেন গদার। এজন্য তাকে ‘নতুন ধারার চলচ্চিত্রের রূপকার’ বলা হয়। ‘ব্রেথলেস’ ও ‘কনটেমপ্ট’র মতো সিনেমা বানিয়েছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, ‘আমরা এক জাতীয় সম্পদ হারালাম। সিনেমার ‘মাস্টার’ ছিলেন তিনি।’ 

১৯৩০ সালের ৩ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন জ্যঁ লুক গদার। পঞ্চাশের দশকে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি। খ্যাতি অর্জন করেন ষাটের দশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবির্ভূত ফরাসি নির্মাতাদের মধ্যে সেরা বিবেচনা করা হয় গদারকে।

আরও পড়ুন: চাঁদে যাওয়ার অভিজ্ঞতা দেবে ‘দুবাই মুন’

সিনেমা বোদ্ধারা বলছেন, গদারের ছবিতে সব সময় আধুনিক চিন্তাধারা ফুটে উঠত। সময়ের চেয়ে এগিয়ে ভাবতেন তিনি। রুপোলি পর্দাতেও ফুটে উঠত সেই প্রতিফলন। তার নির্মিত আরও কয়েকটি আলোচিত সিনেমা হলো ‘উইকেন্ড’, ‘পাইরট লে ফু’, ‘লা পেটিট সোলদাদ’, ‘ইন প্যারিস অব লাভ’, ‘দ্য কারাবিনারস’, ‘দ্য ইমেজ বুক’, ‘অল দ্য বয়েজ আর কল্ড প্যাট্রিক’ ইত্যাদি।

২০০২ সালে ব্রিটিশ চলচ্চিত্র সাময়িকী ‘সাইট অ্যান্ড সাউন্ড’র জরিপে সর্বকালের সেরা ১০ নির্মাতার মধ্যে জায়গা করে নেন জ্যঁ-লুক গদার। ২০১০ সালে তাকে সম্মানজনক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার দেয়া করা হয়। যদিও তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হননি।

এছাড়া ২০১৮ সালে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে গদারকে বিশেষ পাম দ’র দেয়া হয়। ‘দ্য ইমেজ বুক’ সিনেমার জন্য তাকে সম্মানিত করেছিল উৎসব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দেহদান কেন্দ্রে ‘দানব’ আবিষ্কার

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!