Feni (ফেনী)ফেনী

ফেনীতে কেক কেটে ডায়াবেটিক সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

ফেনী | তারিখঃ October 1st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 17 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে কেক কেটে ডায়াবেটিক সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। ২৯ পেরিয়ে ৩০ বছরে পদার্পন উপলক্ষ্যে শনিবার সকালে সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি আ.ক.ম সাহিদ রেজা শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ।

ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব ও সামী-উল হক সাহীন, সাংবাদিক মীর হোসেন মীরু, হাসপাতালের পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ প্রমুখ।

ফেনী ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, ফেনী ডায়াবেটিস হাসপাতালটি যদিও বিশেষায়িত একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। কিন্তু সেবাগ্রহিতাদের চাহিদার আলোকে এ হাসপাতালে বর্তমানে সকল রোগের চিকিৎসায় অত্যাধুনিক সেবা যোগ হয়েছে। এখানে ৫০ শয্যার চিকিৎসার পাশাপাশি আইসিইউ, সিসিইউ সেবা পাচ্ছে আক্রান্ত রোগীরা। আমরা একদিকে এখানকার মানুষকে এ রোগ থেকে বাঁচাতে বছরজুড়ে ক্যাম্পিংসহ নানামুখি প্রচারণা চালিয়ে আসছে অন্যদিকে আক্রান্তদের শনাক্ত করে চিকিৎসার আওতায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে করে আক্রান্ত ব্যক্তিরা যথা সময়ে চিকিৎসকের পরামর্শ পাওয়ায় শারিরিক নানা ক্ষতির মুখ থেকে বাঁচতে পারেন। ২

ফেনী ডায়াবেটিক সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্যদের মাঝে সমিতির কার্যকরী কমিটির সদস্য, আজীবন সদস্য, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!