বিনোদন

বাংলাদেশকে বাণিজ্য-বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেয়ার আহ্বান

<![CDATA[

বাংলাদেশকে পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নিতে সফররত ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি পাদুকা আওয়াং হাজী আহমাদদিন বিন আবদুল রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

রোববার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত ব্রুনাইয়ের অর্থমন্ত্রী দাতো সেরি সেটিয়া ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন লিউ আবদুল্লাহ ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি পাদুকা আওয়াং হাজী আহমাদদিন বিন আবদুল রহমানের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর, ১০০টি অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, ট্যুরিজম পার্ক, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, এলএনজি টার্মিনাল রয়েছে। এ ছাড়া পুরো দেশকে সড়ক ও রেলপথে সংযুক্ত করার প্রকল্প চলছে।

বাংলাদেশের বর্তমান অগ্রগতির চিত্র অতীতের তুলনায় অনেক ভিন্ন উল্লেখ করে তিনি এ অগ্রযাত্রায় সামিল হতে ব্রুনাইকে আহ্বান করেন।

আরও পড়ুন: সুলতানের সফর বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে: মোমেন

হালাল খাবার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইসিটি, প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল, জাহাজ নির্মাণ, পর্যটন, অবকাঠামো উন্নয়ন, পেট্রোলিয়াম, জ্বালানিখাতে দুই দেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ককে উন্নত করার বিপুল সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের জামানত হিসেবে ১ হাজার ৬০০ ডলার দিতে হয়, যেখানে মালয়েশিয়ার জন্য এর পরিমাণ ৫০০ ডলার। তাই দেশটির অর্থমন্ত্রীকে এ বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকারের বিদেশি বিনিয়োগবান্ধব নীতিমালার কারণে বাংলাদেশ এখন বৈশ্বিক উদ্যোক্তাদের জন্য সবচেয়ে আদর্শ গন্তব্য। এদেশে কারখানা স্থাপনের মাধ্যমে সাড়ে ১৬ কোটি মানুষের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি চীন-ভারতের ২৭০ কোটি মানুষের বাজারও ধরা যাবে। কেননা দুটি দেশেই বেশিরভাগ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ।

ব্রুনাইকে বাংলাদেশ থেকে আরও বেশি মানবসম্পদ নেয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ ছাড়াও আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য আলাদা একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তুাব দিয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বৈঠকে ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী দাতো সেরি সেটিয়া ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন লিউ আবদুল্লাহ তার দেশকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের জন্য আহ্বান জানান। তিনি বলেন, ব্রুনাইয়ের বন্দর ব্যবহার করলে চীনের সঙ্গে দূরত্ব অনেক কমবে। এতে খরচ ও সময় সাশ্রয় করা সম্ভব হবে।

বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি পাদুকা আওয়াং হাজী আহমাদদিন বিন আবদুল রহমান বলেন, ব্রুনাইয়ের অর্থনৈতিক অগ্রগতিতে এসব কর্মীর বিশেষ ভূমিকা রয়েছে।

এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে জাহাজ নির্মাণ, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তিখাতে দক্ষ মানবসম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায় ব্রুনাই

এ ছাড়াও বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান ও বিদেশি উদ্যোক্তাদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি নাসের এজাজ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী, সালাহউদ্দিন আলমগীর ও মো. হাবীব উল্ল্যাহ ডন।

বৈঠক শেষে বাংলাদেশে ব্রুনাইয়ের হালাল খাদ্যপণ্য বিপণনে দেশটির ঘানিম ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের জেডইএস ট্রেডিংয়ের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। ঘানিম ইন্টারন্যাশনালের পক্ষে সিইও ড. নূর রহমান ও জেডইএস ট্রেডিংয়ের পক্ষে এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান চুক্তিতে সই করেন।

পরে গুলশানের ইউনিমার্ট লবিতে ব্রুনাই হালাল ফুডের পণ্য সামগ্রী বিক্রির জন্য একটি আউটলেটের উদ্বোধন করেন ব্রুনাই দারুসসালাম সরকারের অর্থমন্ত্রী দাতো সেরি সেটিয়া ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন লিউ আবদুল্লাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি পাদুকা আওয়াং হাজী আহমাদদিন বিন আবদুল রহমান।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!