খেলা

বাবরদের দিকে চুম্বন ‘ছুড়ে’ ভাইরাল কে এই তরুণী

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে পাকিস্তান। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা কিউইদের বুধবার (৯ নভেম্বর) সিডনিতে হারিয়ে দেয় খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমির টিকিট পাওয়া দলটা। ওই ম্যাচে গ্যারারিভর্তি দর্শকদের মধ্য থেকে ভাইরাল হয়েছেন এক তরুণী। কে এই রহস্যময়ী?

ফাইনালের টিকিট পেতে এদিন সিডনিতে চলছিল পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াই। খেলা চলাকালে সবার নজর কেড়েছিলেন এক তরুণীকে। বার বার ক্যামেরায় ধরা পড়ছিলেন তিনি।

পরনে সাদা টিশার্ট। তিনি যে পাকিস্তানি সমর্থক, সেটা তার টিশার্টে আঁকা পতাকা দেখেই বোঝা গেছে। ম্যাচটিতে নিউজিল্যান্ডকে হারাতেই বাবর আজমদের দিকে চুম্বন ছুড়ে দেন ওই তরুণী। সেদিন থেকেই রহস্যময়ী হয়ে ওঠেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ভাইরাল হতেই তার খোঁজে তোলপাড় নেটিজেনরা। কয়েক দিন ধরে খোঁজ চালিয়ে অবশেষে পরিচয় জানা গেছে ওই রহস্যময়ীর। নাতাশা নামের ওই তরুণী পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক। থাকেন মেলবোর্নে। এখানেই তার জন্ম। শৈশবও কেটেছে এই মেলবোর্নেই।

আরও পড়ুন: পরবর্তী বিশ্বকাপের জন্য বাংলাদেশের করণীয় কী

ভাইরাল এই তরুণী তার ইনস্টাগ্রামের প্রোফাইলে নিজেকে ‘অস্ট্রেলিয়ান পাঞ্জাবান’ বলে পরিচয় দিয়েছেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে উল্লেখ করা হয়েছে, ভ্রমণ করাই তার শখ। বস্টওয়ানা এবং দক্ষিণ আফ্রিকার বহু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নাতাশা।

বিশ্বকাপে পাকিস্তান ফাইনালে ওঠার পর নাতাশা টুইট করেন, ‘ফাইনালে ভারত-পাকিস্তানকে দেখতে চাই।’ কিন্তু বৃহস্পতিবারই (১০ নভেম্বর) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টিম ইন্ডিয়া।

ভাইরাল হওয়ার পর সে দিন ম্যাচ শেষে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম নাতাশাকে প্রশ্ন করেছিল, তার প্রিয় বোলার কে? তখন তিনি জানিয়েছিলেন, নাসিম শাহ তার প্রিয় বোলার।

আরও পড়ুন: মাদক সেবনে ছিটকে যাওয়া হেলস গড়লেন ২ রেকর্ড

ভাইরাল হওয়ার আগে পর্যন্ত নাতাশার ইনস্টাগ্রাম অনুরাগীর সংখ্যা ছিল দেড় হাজার। কিন্তু ভাইরাল হতেই সেই সংখ্যা এক লাফে ৩৫ হাজারে পৌঁছেছে। সিডনিতে ভাইরাল হওয়ার পর তার নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে বলে দাবি নাতাশার। বিষয়টি নিয়ে তার অনুগামীদের সতর্কও করেছেন এই ভাইরাল তরুণী।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!