খেলা

মেট্রোরেলের ১৪তম চালান আসছে বুধবার

<![CDATA[

মেট্রোরেলের আরও একটি চালান আসছে বুধবার। ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ মোংলা বন্দরে আসছে বিদেশি বানিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯।

২৭ ডিসেম্বর জাপানের কোবে বন্দন থেকে ছেড়ে আসা এ জাহাজটি ১৮ জানুয়ারি বুধবার সকাল ১১টায় বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করার কথা রয়েছে।

দুপুরের পর থেকে মেট্রোরেলের পণ্যগুলো খালাস কাজ শুরু করবে পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ। এ পর্যন্ত ১৪ তম চালান সহ মোট ১৩৮টি কোচ ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস করা হলো। বাকি আরো ৬টি কোচ ও ইঞ্জিন এ বন্দর দিয়েই খালাসের কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শার্শা সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

আমদানীকারক প্রতিষ্ঠান জানায়, মেট্রোরেলের কোচও  ইঞ্জিন বোঝাই জাহাজটি প্রথমে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে এসে কিছু মেশিনারিজ পণ্য খালাস করে।  পরে ১৬ জানুয়ারি রাতে চট্রগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি ১৮ জানুয়ারি মোংলা বন্দরের উদ্দোশ্যে আসছে। এছাড়া জাহাজটিতে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন ছাড়াও ১২টি ইউনিটে আরও ৮৮টি প্যাকেজে মোট ৫শ মেট্রিক টন মেশিনারিজ রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

এদিকে ১৮ জানুয়ারি দুপুরের পর থেকে মেট্রোরেলের মেশিনারিজ পণ্যগুলো খালাস কাজ শুরু করবে শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ বলে জানায় শিপিং এজেন্ট। পানামা পতাকাবাহী বিদেশী বানিজ্যিক এ জাহাজটি এর আগেও ২বার মেট্রোরেলের পণ্য নিয়ে এ বন্দরে খালাস করেছে।  গত বছরের ৩১ মার্চ ৬টি কোচ ও ২টি ইঞ্জিন সহ প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে এসে মেট্রোরেলের যন্ত্রাংশ মোংলা বন্দর থেকে পন্য খালাস কার্যক্রম শুরু হয়।

মোংলা বন্দরে নঙ্গর করা বিদেশী জাহাজটি থেকে এবারের চালানে মেট্রোরেলের পন্যগুলো খালাস করতে সময় লাগবে মাত্র ২৪ ঘন্টা বলে জানায় জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ। আর খালাস প্রক্রিয়া নির্বিঘ্ন করতে জাপান ও মালোয়শিয়াসহ দেশীয় টেকনিশিয়ানদের একটি দল উপস্থিত থেকে পণ্যগুলো তদারকি করবে। এর আগে ১৩তম চালানে ৬টি কোচ ও ২টি ইঞ্জিন মোংলা বন্দর থেকে খালাস হয়। আর এবারের ১৪ তম চালানে মোট ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন সহ বেশ কিছু প্যাকেজে বিভিন্ন যন্ত্রাংশ মোংলা বন্দরের মাধ্যমে খালাস হবে।

আগামী ফেব্রয়ারি মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। এ পণ্যগুলো খালাসের পর দেশি-বিদেশি টেকনিশিয়ান দল তদারকির মাধ্যমে ২টি বার্জে পণ্যগুলো ঢাকার দিয়াবাড়ী ডিপোতে পৌছাবে। আবহাওয়া অনুকুলে থাকলে কোচ বাহী বার্জ দুটি নৌ-পথে আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে দিয়াবাড়ি ডিপোতে পৌঁছাবে বলে আসা করছে সংশ্লিষ্টরা। আর সেখানে পরিক্ষা নিরিক্ষা শেষে সংযুক্ত করা হবে নির্মানাধীন মেট্রোরেলের সাথে।

আরও পড়ুন: ঝিনাইদহে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

এছাড়া  চলতি বছরের মধ্যে মেট্রোরেলের বাকি কোচ ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে আমদানীকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা বলেন, দেশে আমদানিকৃত মেট্রোরেলের এসব কোচ মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সমতা বেড়েছে। শুধু মেট্রোরেলই নয়, এর আগে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেল সেতুসহ বিভিন্ন প্রকল্পের মালামাল ও যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে।

এমভি হরিজন-৯ জাহাজের এর স্থানীয় শিপিং এজেন্ট ও এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিঃ’র ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, এ পর্যন্ত ১৪টি জাহাজে করে মেট্রোরেলের ইঞ্জিনসহ মোট ১৩৮টি কোচ ও ইঞ্জিনসহ এর যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। 

মেট্রোরেলের নির্মান কাজ শেষ হলে প্রতি ঘন্টায় ৮০ হাজার যাত্রী যাতায়াত করতে পারেব, ফলে ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এ মেট্রোরেলের মাধ্যমে বলে জানান এ শিপিং এজেন্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!