খেলা

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

<![CDATA[

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর সাহেবগঞ্জ বটতলা এলাকার একটি ইটভাটার ছাদ টালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওই নির্মাণ শ্রমিকের নাম আবজার রহমান (৪২)। তিনি কাউনিয়া উপজেলার জয়বাংলা বাজার এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রেললাইনের পাশে পাওয়া গেল কলেজছাত্রের মরদেহ

পুলিশ জানায়, ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন আবজার। পরে তাকে উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!