বাংলাদেশ
পুরুষ সহকর্মীকে মারধর করায় ‘বিগ বস’ থেকে বিতাড়িত!
<![CDATA[
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এই শো মানেই যেন বিতর্কের ছড়াছড়ি আর রোজ এক চটকদার গপ্পো। সেখানে ‘বিগ বস ১৬’ কেন পিছিয়ে থাকবে! সম্প্রতি এই সিজনেও ঘটে গেল আলোচিত এক ঘটনা।
টেলিপাড়ায় খবর, ‘বিগ বস ১৬’ প্রতিযোগী মডেল ও অভিনেত্রী অর্চনা গৌতমকে বের করে দেয়া হয়েছে শো থেকে। কিন্তু প্রতিযোগিতার কোনো নিয়ম ছাড়াই কেন হঠাৎ এই সাবেক মিস বিকিনিকে বিতাড়িত করা হলো শো থেকে?
আরও পড়ুন: মেহজাবিন কি সত্যিই বিয়ে করেছেন?
জানা গেছে, শারীরিক সহিংসতার কারণে ‘বিগ বস’ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন অর্চনা গৌতম। প্রতিযোগিতার অন্য এক প্রতিযোগী শিব ঠাকারের সঙ্গে দ্বন্দ্বে জড়ান অর্চনা। হঠাৎই নিয়ন্ত্রণ হারান অর্চনা, শারীরিকভাবে চড়াও হন শিবের ওপর। যদিও তাদের ঝগড়ার কারণ এখনো জানা যায়নি।
সূত্র: বলিউড লাইফ
]]>




