বাংলাদেশ

যে ৩ খাবার ত্বক, শরীরের জন্য বিষ!

<![CDATA[

ত্বকের যত্ন ও সুরক্ষার জন্য যতই রূপচর্চা করুন না কেনো, ডায়েট লিস্টে যদি ৩ খাবারকে প্রাধান্য দেন তবে তা আপনার ত্বকের ক্ষতির পাশাপাশি সুস্বাস্থ্যকেও প্রশ্নবিদ্ধ করে তুলবে।

স্কিন বিশেষজ্ঞ ও ডায়েটেশিয়ানরা বলছেন, নিয়মিত এই ৩ খাবারকে প্রাধান্য দিতে থাকলে আপনার ত্বকে বলিরেখা, ব্রণের মতো সমস্যা তো দেখা দেবেই, সঙ্গে রক্তের বিশুদ্ধতা নষ্ট হয়ে নানান রোগে আক্রান্ত হতে শুরু করবেন আপনি।

আরও পড়ুন: যেসব ভুল রূপচর্চায় ত্বকে তৈরি হচ্ছে র‌্যাশ!

শরীরে মেদ জমার পাশাপাশি রক্তে শর্করা আর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এই তিন মারাত্মক খাবার। বিষ হলেও খেতে ভীষণ সুস্বাদু এই খাবারগুলোকে আমরা হরহামেশাই খেয়ে ফেলি। বিষের সমতুল্য এই খাবারগুলো হলো-

১. তেল, মশলা ও ঝালযুক্ত খাবার: রান্নায় তেল, মশলা ও ঝালকে প্রাধান্য দিলে ত্বকের পাশাপাশি শরীরে মারাত্মক ক্ষতি করে। নিয়মিত এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নানা জটিল রোগে আক্রান্ত করার পাশাপাশি ত্বকে ব্রণ, র‌্যাশের সমস্যা দেখা দিতে শুরু করে।

২. কোল্ড ড্রিংকস ও অ্যালকোহল: এই দুই ধরনের পানীয়ই শরীরকে মারাত্মকভাবে ড্রিহাইড্রেট করে তোলে। যা ধীরে ধীরে আপনার ত্বকের ঔজ্জ্বল্য কেড়ে নেয়। পাশাপাশি অকালে ডেকে আনে বার্ধক্যও।

আরও পড়ুন: বেপরোয়া ডায়েটের ক্ষতি জানালেন হলিউড অভিনেতা

৩. ফাস্টফুড এবং ভাজাপোড়া: স্বাদে লোভনীয় হলেও অতিরিক্ত ক্যালোরিসম্পন্ন এসব খাবার শরীরে মুটিয়ে যাওয়ার ভাব নিয়ে আসে। আর অতিরিক্ত ওজনের জালে ফেঁসে আপনার জীবনকে আরও নানা রোগে বেঁধে ফেলতে থাকে এসব খাবার। তাই বিষের মতো তাৎক্ষণিক মৃত্যু না হলেও, কিছু বুঝে ওঠার আগেই এই ৩ খাবারের কারণে ধীরে ধীরে হঠাৎ মৃত্যুর ফাঁদে জীবন হারাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: এই সময়

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!