খেলা
লেভানদোভস্কির নৈপুণ্যে শীর্ষে ফিরল বার্সেলোনা
<![CDATA[
লা লিগায় গোল করেই চলেছেন রবার্ট লেভানদোভস্কি। শনিবার (১ অক্টোবর) মায়োর্কার মাঠে এই পোলিশ স্ট্রাইকারের একমাত্র গোলে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে কাতালান জায়ান্টরা।
মায়োর্কার মাঠে এদিন বার্সেলোনা ছিল না চেনা ছন্দে। আন্তর্জাতিক বিরতিতে ইনজুরি হানা দিয়েছে বার্সেলোনার স্কোয়াডে। সেই সঙ্গে টানা ম্যাচ খেলার ক্লান্তি তো ছিলই। তাই একাদশে ছিল বেশ কয়েকটি পরিবর্তন। তবে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। প্রথমার্ধের ২০ মিনিটে লেভানদোভস্কির করা দারুণ গোলটা ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।
(বিস্তারিত আসছে)
]]>




